আপনার ওয়ার্ডকে মাদক মুক্ত করতে হলে জুম্মানকে ভোট দিয়ে নির্বাচিত করুনঃ মেয়র মনিরুজ্জামান

আধুনিক ভোলা পৌরসভা গড়তে আমার পাশা পাশি কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মানকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের ওয়ার্ডকে মাদক মুক্ত করার সুযোগ করে দিন। ১১ ফেব্রয়ারি বৃহস্পতিবার আসন্ন ভোলা পৌরসভার নির্বাচনের ৪ নং ওয়ার্ডের কর্মী সমাবেশে মেয়র মনিরুজ্জামান মনির এ কথা বলেন। তিনি বলেন, আমার নেতা জননেতা তোফায়েল আহামেদের স্বপ্নের শহর ভোলা পৌরসভাকে আধুনিক সিঙ্গাপুর হিসেবে দেখতে হলে নৌকা মার্কার কোন বিকল্প নেই। আপনারা আমাকে বিগত ১০ বছর বিশ্বাস করেছেন এবারও বিশ্বাস করে আমাকে ভোট দিন আমি আপনাদের সকল স্বপ্ন পুরণ করবো ইনশায়াল্লাহ। ভোলা পৌরসভা গড়তে আপনারা আমাকে সহযোগিতা করুন। আসাদ হোসেন জুম্মানকে তার নির্বাচিত প্রতীকে ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালি করুন। এসময়ে মেয়র মনিজ্জামানের বক্তব্যকে স্বাগত জানিয়ে করতালির মাধ্যমে একাত্বতা প্রকাশ করেছেন ৪ নং ওয়ার্ডের হাজার হাজার নারী ও পুরুষ।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আয়ুব আলী আবু মিয়া, মাহমুদুর রশিদ সোহেল, সাধারন সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান সহ স্থানিয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।