ইলিশার মোতাহার মাস্টার ছিলেন আ’লীগের নিবেদিত প্রাণ
টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ এমপি

ভোলার ইলিশা ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি প্রবীন আ’লীগ নেতা মরহুম মোতাহার মাস্টারের মৃত্যুতে তার গ্রামের নিজ বাড়ির মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন মরহুমের পরিবারবৃন্দ। এসময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ টেলিকনফারেন্সে বলেন, মোতাহার মাস্টার ছিলেন আ’লীগের নিবেদিত প্রাণ ও দলের একনিষ্ঠ কর্মী। আমার দুর্ভাগ্য যে আমি মোতাহারের মৃত্যুর খবর শুনেও তার পাশে এবং দোয়ার অনুষ্ঠানে শরিক হতে পারলাম না। তিনি আরো বলেন, আপনারা জানেন কিছু দিন আগে আমার স্ত্রী মিসেস আনোয়ারা আহমেদ অসুস্থ্য হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আমি দিল্লিতে চলে আসি। তাই আমি আসতে পারি নাই। ইলিশা ইউনিযন আ’লীগের নিবেদিত প্রাণ মোতাহার মাস্টারের বেহস্ত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

৬ ফেব্রুয়ারি শনিবার আছর নামাজ শেষে মরহুমের নিজ বাড়ির জামে মসজিদ আল মদিনায় এই দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাসনাঈন আহমেদ হাসান মিয়া, উপজেলা আ’লীগের উপ প্রচার সম্পাদক ও পূর্ব ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ছোটন, ােলা পৌর ২ নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী মিজানুর রহমান, আ’লীগ নেতা ইভান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, ইলিশা ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহজল ব্যাপারি, সাধারণ বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ, মরহুমের পুত্র জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া অমি, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শরিফ কুতুব, নীলয় আহমেদ, সহ-সভাপতি আরাফাত চৌধরী, রাশেদুজ্জামান হ্যাভেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা।
