সর্বশেষঃ

চরফ্যাশনে দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার চরফ্যাশনে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ১ ডাকাত আটক হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার সহযোগী এক হোন্ডা চালককে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাশন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে কালাম মৌলভী বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে দেশি অস্ত্রসহ ডাকাত আবু জাহেরকে আটক করে জনতা। পরে চরফ্যাশন থানায় সোর্পদ করলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্ধেহে এক মটরসাইকেল চালক কামাল হোসেনকেও আটক করে পুলিশ। আটককৃত ডাকাত আবু জাহের (৪০) ও তার সহযোগী কামালের (২৮) এর বাড়ি পার্শ্ববর্তী লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে।
বাড়ির মালিক মোঃ টুটুল বলেন, ডাকাতরা শুক্রবার রাত আনুমানিক ২টার সময় আমার বাসার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অচেতন নাষক স্প্রে দিয়ে সবাইকে অচেতন করে আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের পিকআপ ড্রাইভার ইসমাইল ও সুজন ডাকতদের দেখে ফেলে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যাওয়ার সময় ডাকাত আবু জাহেরকে ধরে ফেলে স্থানীয়রা। এ সময় তার অপর সহযোগিরা পালিয়ে যায়। পরে জাহেরকে থানায় সোর্পদ করা হয়। ফোনালাপের সূত্র ধরে জাহেরের সহযোগী কামালকে রাতেই লালমোহনের রমাগঞ্জ থেকে আটক করা হয়।
চরফ্যাশন থানার এসআই মো ঃ পনির খান বলেন, স্থানীয়রা এক ডাকাতকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় জড়িত থাকার সন্ধেহে তার সহযোগী মটরসাইকেল চালককেও আটক করা হয়। এসময় তার মটরসাইকেল জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনার আরও কারা জড়িত আছে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের বিরুদ্দে মামলা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।