ভোলা পৌর নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের প্রচারণা

ভোলা পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের মিজান ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর তার আচরণে মুগ্ধ হয়ে ভোটাররা। এবারের নির্বাচনে তাকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানিয়েছে তার কর্মীবৃন্দরা।
সূত্রে জানা গেছে, ভোলা পৌর নির্বাচনের ২ নং ওয়ার্ডের সর্বত্র মিজানুর রহমান মিজানের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান, গাছপালা ও বিভিন্ন স্থাপনায়। তার সমর্থনকারীরা বাসায় বাসায়, ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন। শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছে ও যাচ্ছেন ভোটের আশায়। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
যেদিকে তাকানো যায়, সেদিকেই চোখে পড়বে সারি সারি ঝুলানো মিজানের পোস্টার। করোনা আর শীতকে পিছনে ফেলে এগিয়ে চলেছে তার সমর্থনে প্রচার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তার ভোটার সংখ্যা। চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে আলোচনা আর জল্পনা-কল্পনা ঝড়।
মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছে তার সমর্থনে নির্বাচনী প্রচারনা। এমনকি তিনি স্থানীয় ভোটারদের সাথে নিয়ে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলি ছাড়াও পৌর ২নং ওয়ার্ডের এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন ছাড়াও পৌর নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

পৌর ২ নং ওয়ার্ডের ভোটার দুলাল মিয়া জানান, মিজানুর রহমান মিজান খুব ভাল লোক। তিনি গাঁজিপুর রোডবাসি ব্যাবসায়ী নজির আহমেদ এর সুযোগ্য পুত্র। আমি নির্দ্বিধায় বলতে পারি, তিনি নির্বাচিত হলে এলাকার জনগনের সার্বিক দাবি আদায়ে কাজ করবেন। নারীর অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
কাউন্সিলর মিজানুর রহমান মিজান এ প্রতিনিধিকে জানান, ভোলা সদর-১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো। সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে সোচ্চার থাকবো। এলাকার জনগনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। যদি জনগণের ভোটে আমি নির্বাচিত হই তাহলে জনগনকে সাথে নিয়ে পৌর ২ নং ওয়ার্ডকে একটি উন্নত ও আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ডে রুপান্তর করবো, ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, করোনা কোভিট (১৯) কে উপেক্ষা করে ও জীবনের মায়া ত্যাগ করে করোনার সময় ভোলা পৌর সভার ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে ছিলাম এবং সামর্থ অনুযায়ী সকলকে সাহায্য সহযোগিতা করেছি এবং নির্বাচিত হলেও আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আমাকে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন। আমি যেন আপনাদের সর্ব সময় বিপদ আপদে থাকতে পারি। আমি আপনাদের সকলের দোয়া প্রত্যাশী।
