ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
ভোলা কালেক্টরেট স্কুল হবে বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়
সংবর্ধনায় -মাসুদ আলম সিদ্দিক

ভোলা কালেক্টরেট স্কুল হবে বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়, এমন এক সময় আসবে যখন এই স্কুলে ভর্তি হওয়ার জন্য মানুষ লাইন দিয়ে বসে থাকবে।আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভোলা কালেক্টরেট স্কুলে বিদায়ী সংবর্ধনায় ভোলা কালেক্টরেট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ কথা বলেন।
এসময় তিনি স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শঙ্কর কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ চন্দন, দৈনিক ভোলার বাণী সম্পাদক মোহাঃ মাকসুদ রহমান, একুশে টিভির ভোলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
