ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জম্মানের নির্বাচনী দোয়া মাহফিল

ভোলা পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে ৪নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আসাদ হোসেন জুম্মান এর নির্বাচনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উত্তর চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শাজাহান।

এসময় দোয়া মাহফিলে ভোলা পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কায় মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একে এম ছাদেক, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মইন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, শ্রী খিতিশ চন্দ্র রায়, মোঃ আইয়ুব আলী মেলিটারি, মোঃ কবির হোসেন, মোঃ ডিকেন, মোঃ আল ইমরান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, মোঃ সাহাবুদ্দিন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ভোলা পৌরসভার আসন্ন নির্বাচনে পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আসাদ হোসেন জুম্মান দোয়া মাহফিলে উপস্থিত সকল ভোটারদের কাছে নিজের জন্য ও নৌকা মার্কায় মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনিরকে ভোট দিয়ে ভোলা পৌরসভার উন্নয়নের অগ্রগতি বৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন

পরে ভোলা পৌরসভার আসন্ন নির্বাচন যেনো সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেজন্য এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এর স্ত্রী মিসেস আনোয়ার বেগমের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
