সর্বশেষঃ

ভোলায় সরকারী কর্মকর্তাদের সাথে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় গ্রামের অতিদরীদ্র মানুষের জীবন মান উন্নয়নে সদর উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আবু অবদুল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর।
আরো বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল ও প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর। সভায় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় ভোলা সদর উপজেলা সহ মোট ৬টি ইউনিয়নের ১১ হাজার ৪শ’ ৮৬জন অতিদরীদ্র পরিবারকে পুস্টি, জীবন-যাত্রার মানোন্নয়ন ও সরকারী বিভিন্ন দপ্তরের সহয়ায়তা প্রদানে সংযোগ স্থাপন করে স্বাবলম্বী করে তোলাই প্রকল্পের মুল উদ্যেশ্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।