ভোলায় আজ আইনজীবী সমিতির নির্বাচন
আট পদে ২৬ প্রার্থী

আজ শনিবার ৩০ জানুয়ারী ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মোট ৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ প্রার্থী। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে ১৩ এবং বিএনপি প্যানেল থেকে সমান সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি ১ বছর পরপর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে ১৩ এবং বিএনপি প্যানেল থেকে সমান সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী প্যানেল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সভাপতি পদে এডভোকেট অতিন্দ্র লাল ব্যানার্জি। সহ-সভাপতি পদে মিসেস মমতাজ বেগম, তারক চন্দ্র দেবনাথ। সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ নূরুল আমিন (নূরনবী)। সহ-সাধারণ সম্পাদক গৌরাঙ্গ ঘোষ, মোঃ জাকির হোসেন রিপন। অর্থ-সম্পাদক পদে সুজন কৃষ্ণ দে। ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ মহিউদ্দিন হেলাল। পাঠাগার সম্পাদক মিসেস জান্নাতুল ফেরদাউস (জুবলী চৌধুরী), মোঃ মাসফিকুর রহমান বাবু এবং সদস্য হিসেবে আলহাজ্ব মোঃ আবুল কাশেম, ওয়াহিদুর রহমান, মেজবাহুল আলম।
এদিকে বিএনপি প্যানেলে থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সভাপতি পদে এডভোকেট আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান। সহ-সভাপতি পদে মোঃ জাকির হোসেন (মনু), মোঃ হাবিবুর রহমান বাচ্চু। সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম ফারুক। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইফতারুল হাসান শরীফ, মোঃ ইউসুফ-২। অর্থ-সম্পাদক পদে আলহাজ্ব মোঃ ইলিয়াস সুমন। ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান-২। পাঠাগার সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, পলাশ চন্দ্র দাস এবং সদস্য পদে মোঃ ছালাউদ্দিন আহম্মেদ (প্রিন্স), মোঃ ইকবাল হোসেন, মোঃ মাহাবুবুল আলম (মাহাবুব)।
