ভোলায় মহিষ খামারীদের নিয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কতৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’র আওতায় মহিষ খামারিদের নিয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ভোলা এর সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া।
আরও উপস্থিতছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির, ডা. মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক (টেকনিক্যাল) ডা. তরুন পাল, প্রকল্প ব্যবস্থাপক (এসইপি) এছাড়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় ক্ষুদ্র উদ্যোগের পরিবেশ ব্যবস্থাপনার উপর বক্তারা আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে মহিষের বাথানের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। টেকসই উন্নয়নে পরিবেশের গুরুত্ব বিষয়ে মাল্টিমিডিয়া প্রদর্শন ও খামারিদের নিয়ে মুক্ত আলোচনায় প্রানবন্ত একটি কর্মশালা পরিনত হয়।
