মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরফ্যাশনের রবিন মোল্লার মৃত্যু
ভোলার পরানগঞ্জে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

উত্তর ভোলার জনগণের দৌড়গোড়ায় সেবা পৌছে। পরানগঞ্জ বাজার চত্তরে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন এর অনুষ্ঠিত হয়েছে। (২৭ জানুয়ারি) বুধবার সকাল ১১ টার সময় কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ বাজারের ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের (এসইমি) ব্যাংকিং এর জেলার ব্যবস্থাপক মো. আবদুল জব্বার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, পশ্চিম ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা আওয়ামী উপ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে পরানগঞ্জ এজেন্ট ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও পরিচালনা শাখা পরিষদের পক্ষহতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম তুহিন।
এসময় প্রধান অতিথি জহুরুল ইসলাম নকীব বলেন, কাচিয়া ইউনিয়ন ও পরানগঞ্চ বাজারের জনগনকে ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখা চালু করায় ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকসহ সকলকে সাধুবাদ জানাচ্ছি।
এজেন্ট শাখা খোলার মাধ্যমে এ অঞ্চলের সাধারণ জনগনের ব্যাংকিং এর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি এবং কৃষি ঋণ সুবিধা পেতে সহয়ায়ক ও কার্যকরী ভুমিকা পালন করবে বলে তিনি শতভাগ আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, সম্পাদক শাজাহান মাস্টারসহ বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী সংগঠনসহ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
