ভোলায় কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপি দোয়া ও মোনাজাতের আয়োজন করে। ভোলা জেলা বিএনপির কার্যালয়ে (২৪ জনুয়ারি) রোববার বাদ মাগরিব দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের খতিব মাওলানা নুরে আলম।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ভোলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি হাসান তৌফিক রিহিন, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম, ভোলা জেলা বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।