সর্বশেষঃ

ভোলায় স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মিসেস তোফায়েল আহমেদ’র রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি’র সহধর্মিণী মিসেস আনোয়ার আহমেদ’র রোগমুক্তি ও সুস্ততা কামনায় জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) ভোলার হাটখোলা জামে মসজিদে আসর নামাজ শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সায়েম ও যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক ও বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আবিদুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকির মিয়াজী মাকসুদ রহমান, সাবেক সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ, সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য এম রহমান রুবেল, এম জামিল হোসেন, মোঃ মহসিন, মোঃ খলিল, আমিরুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নেওয়াজ শরীফ কুতুব প্রমুখ।
এসময় হাট খোলা জামে মসজিদের ইমাম মিসেস আনোয়ারা আহমেদ এর রোগমুক্তি কামনায় দোয়া করেন। পরে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ তার পরিবারের সকলের সু-স্বাস্থ্য কামনা করেও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ ছাড়াও মসজিদে মুসল্লিগণ দোয়া ও মোনাজাত অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।