জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সার নিয়ে অনিয়মে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ
তোফায়েল আহমেদ এমপি’র সহধর্মিনীর রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় জেলা বাস মালিক সমিতির দোয়া

আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, বর্তমান বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এমপি’র সহধর্মিনীর রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় জেলা বাস, মিনিবাস মালিক সমিতির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ জানুয়ারী বিকালে আছর নামাজ শেষে মোস্তফা কামাল বাসস্ট্যান্ড মিলনায়তনে জেলা বাস মিনি বাস মালিক সমিতির আয়োজনে এবং জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম এর সার্বিক পরিচালনায় এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন জেলা আংলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কামাল, ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পদক অমিতাভ রায় অপু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মাইনুল ইসলাম নাছিম, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল, দৈনিক ভোলার বাণী’র রিপোর্টার এম জামিল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদের সহধর্মিনী মিসেস আনোয়ারা আনু’র দ্রুত সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: আলাউদ্দিন।
