মনপুরার উন্নয়নে পৌরসভা, জাতীয় গ্রিডে সংযোগ ও ফেরি সার্ভিসসহ একাধিক উদ্যোগ এমপি নয়নের
যাত্রীরা বাহিরে বিআইডব্লিউটিএ এর বিশ্রামাগারে তালা

ভোলার বন্দরনগরী হিসেবে পরিচিতো ইলিশাঘাট, ২৪ ঘন্টাই চলে নৌ পথে যাতায়াত। ভোলা টু লক্ষ্মীপুর, ঢাকার দিবা সার্ভিস এবং লঞ্চ ও ফেরি চলাচল। ব্যস্ততম এই ঘাটের যাত্রীদের বিশ্রাম ও নিরাপত্তার জন্য সরকারী ভাবে কয়েক লক্ষ টাকা খরচ করে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। দৃষ্টিনন্দন এই যাত্রী ছাউনি তৈরি করা হলেও যাত্রীদের স্থান সেই ব্লকের উপর অথবা চায়ের দোকানের টেবিলে দেখা গেছে। অন্যদিকে যাত্রী ছাউনি তালাবদ্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।
কামাল হোসেন নামের এক যাত্রী বলেন,আমি অসুস্থ্য রোগী নিয়ে ঢাকা যাচ্ছি কিন্তু যাত্রী ছাউনি থাকলে হইতো লঞ্চ আসা পর্যন্ত এই যাত্রী ছাউনির মধ্যে বিশ্রাম নিতে পারতো কিন্তু সেটা তালা দেওয়া দেখে কুয়াশার মধ্যেই রোগী নিয়ে লঞ্চের জন্য অপেক্ষায় আসি ব্লকের উপর।
ইলিশাঘাট ইজাহারাদার হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, প্রায় তিন মাস হয়েছে যাত্রী ছাউনির কাজ সমাপ্ত হয়েছে কিন্তু কেনো যে খুলে দিচ্ছে না সেটা জানা নেই।
ভোলার বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন,কাজ সমাপ্ত হয়েছে কিন্তু বিদ্যুৎ এর লাইন না থাকায় খুলে দেওয়া হচ্ছে না।
