সর্বশেষঃ

বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল বাসস্ট্যান্ডে শীতার্থ শ্রমিকদের মাঝে টুটুল স্মৃতি সংঘের কম্বল বিতরণ

ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল বাসস্ট্যান্ডে শীতার্থ, অসহায়, দুস্থ্য, গরীব ও গাড়ির শ্রমিকদের মাঝে টুটুল স্মৃতি সংঘের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার সকালে টুটুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা মইনুল হোসেন বিপ্লব এর সার্বিক সহযোগিতায় অসহায়-দুস্থ্য-গরীব শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন টুটুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সফিকুল ইসলাম। এ সময় সাথে উপস্থিত ছিলেন টুটুল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক রফিকুল আমিন টুটুল, সদস্য এম রহমান রুবেল প্রমুখ।
প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সফিকুল ইসলাম বলেন, আমাদের টুটুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা প্রতিটি মানুষের অত্যান্ত আদরের এবং সকলের প্রিয় মইনুল হোসেন বিপ্লব প্রতি বছরের ন্যায় তিনি অসহায় গবীর মানুষগুলোর কথা চিন্তা করে শীতার্থদের জন্য তিনি কম্বলেরর ব্যবস্থা করেন। তার দেওয়া কম্বল আমরা ভোলার সর্বত্র জায়গায় শীতার্থ, অসহায়-ছিন্নমুল মানুষদের খুজে খুজে তাদের কাছে পৌছে দেই টুটুল স্মৃতি সংঘের শীতের এ গরম কম্বল।
তারই ধারবাহিকতায় আজ আমরা টুটুল স্মৃতি সংঘের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল বাসস্ট্যান্ডে শ্রমিকদের মাঝে মোট ২ শত কম্বল বিতরণ করা হয়। শীত থাকা পর্যন্ত টুুটুল স্মৃতি সংঘের পক্ষ থেকে শীতার্থ মানুষদের মাঝে এ কম্বল বিতরণ আমাদের অব্যহত থাকবে ইনশাল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।