ভোলার বাপ্তায় বসতঘরে বিদ্যুৎ এর আগুনে নি:স্ব ছিদ্দিক চাপরাশি

ভোলা সদর উপজেলার বাপ্তা টগবী স্কুল সংলগ্ন চাপরাশি বাড়ীতে বিদ্যুৎ এর আগুণে সিদ্দিক চাপরাশি নামের এক কৃষকের বসতঘর আগুনে পুড়ে ছাই। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। ভোলার ফায়ারসার্ভিস এক ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিদ্যুৎ এর একটি লাইন থেকে ঘরের মধ্যে আগুণের সূত্রপাত ঘটে, মুহুর্ত্বের মধ্যে ঘরে আগুণ ছড়িয়ে পড়ে, প্রথমে স্থানীয়রা পরে ফায়ারসার্ভিস চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণ করেন। আগুনে চারটি ছাগল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সিদ্দিক চাপরাশি বলেন,এক আগুনে আমাকে নি:স্ব করে দিয়ে গেছে।
ভোলা সদর থানা পুলিশ পরির্দশক  (ওসি তদন্ত) আরমান হোসেন বলেন, কি ভাবে আগুণ লেগেছে সেটা নিশ্চিত না তবে বিদ্যুৎ থেকে লেগেছে বলে ধারনা করা হচ্ছে এবং প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।