সর্বশেষঃ

ভোলায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ।। কনের চাচার ১০ হাজার টাকা জরিমানা

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রবাসী মিজানুর রহমান এর অপ্রাপ্ত মেয়ে কে বাল্যবিবাহ দেওয়ার সময় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় স্কুল ছাত্রী। শুক্রবার সকালে ভোলা বাপ্তা চরনোয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
ভোলা সদর থানার পুলিশ পরির্দশক(ওসি তদন্ত) আরমান হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ হচ্ছে এর সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ্ কে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে মেয়ের চাচা এবং অভিভাবকের ১০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রাপ্ত বয়স না হতে মেয়ে বিয়ে দিবেন না বলে অঙ্গিকারনামা দিয়েছেন মেয়ের পরিবার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।