ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
দক্ষিণ দিঘলদীর শীতার্তদের মাঝে এমপি তোফায়েল আহমেদের পক্ষে কম্বল বিতরণ

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় বালিয়া নিয়ামাৎপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্ববল বিতরণ করেন ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দুইবার এর সফল চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম হাওলাদার ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শফিকুল ইসলাম, ৯৪নং মধ্য পশ্চিম বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন মাতাব্বর, সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ শেষে ইফতারুল হাসান স্বপন বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ ভোলা সদর আসনে প্রতিটি ইউনিয়নের অসহায় মানুষের পাশে অতীতেও যেভাবে সাহায্য করেছেন তিনি এখনও তা অব্যাহত রেখেছেন তারই ধারাবাহিকতায় আজ দক্ষিণ দিঘলদী ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
