সর্বশেষঃ

ভোলায় ঝরেপড়া ৪ হাজার ২শ’ শিক্ষার্থীদের স্কুলমুখী করা হবে

ভোলা জেলা সদর ও চরফ্যাশন উপজেলায় প্রাথমিক পর্যায়ে ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ২শ জনকে স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে এ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বে-সরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সংস্থা প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হালদারের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এ সময় বক্তব্য রাখেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ মুহাম্মদ ইসরাফীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আলম মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস (ভারপ্রাপ্ত), জেলা উপানুষ্ঠানিক কর্মকর্তা জানে আলম হাওলাদার, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মন্ডল, সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা কামরুজ্জামান, পিটিআই সুপার মাহামুদা বেগম, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, নাজিউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ। দেশের ৩৪৫টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।