সর্বশেষঃ

চরফ্যাশনে বিএনপি নেতা বাহারকে কুপিয়ে হত্যার চেষ্টা

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ বাহারকে বিএনপির আভ্যন্তরীন কোন্দলে আলম গ্রুপের কতিপয় সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্যে কুপিয়ে জখম করে। জড়িতদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়ের করবেন বলে আহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
আহত আহসান উল্লাহ বাহার জানান, শনিবার রাতে চরফ্যাশন কালিবাড়ি রোডস্থ জনৈক বিএনপি নেতাদের সাথে আলাপচারিতার সময়ে আমার উপরে অতর্কিতাবে হামলা চালায় আলম গ্রুপের কতিপয় সন্ত্রাসীরা। তিনি আরও জানান আমার উপরে যারা হামলা করেছে তারা সকলেই নাজিম উদ্দিন আলম গ্রুপের সন্ত্রাসী। তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে আমার মাথায় ও কানে কোপাতে থাকে,পরে আমার ডাক চিৎকারে লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় পরে থাকলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। জড়িতদের বিরুদ্ধে আমি দ্রুত থানায় মামলা দায়েরের করবো।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, এ হামলা সম্পর্কে আমি কিছুই জানিনা। আলম গ্রুপের কোন নেতা কর্মী সমর্থকরা ন্যাক্কার জনক এই হামলার সাথে কোনভাবেই সম্পৃক্ত নয়। চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মুনির হোসেন বলেন, এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মামলা নিবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।