সর্বশেষঃ

ভোলায় কলঘাট স্পোটিং ক্লাবের উদ্বোধন

‘ক্রীড়া শক্তি, ক্রীড়া বল; মাদক ছেড়ে খেলতে চলে’ এ শ্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের কলঘাট বাজারে, কলঘাট স্পোটিং ক্লাব শুভ  উদ্বোধন করা হয়। শুক্রবার বিকাল ৪ টায় শতাধিক মানুষের উপস্থিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস মিয়া।


ক্লাবের সহ-সভাপতি রানার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ আরমান হোসেন, দৈনিক ভোলার বাণী সম্পাদক মুহা: মাকসুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হারুন উর রশিদ, জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য কাজী বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, ইউপি সদস্য নুর ইসলাম খান, আবুল কাশেম হাওলাদার, ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, যুগ্ন সম্পাদক মহসিন, উপদেষ্টা মন্ডলি সদস্য শাজাহান, অর্থ সম্পাদক সিফন, ইমরান, রাকিব প্রমুখ।
বিশেষ অতিথি’র বক্তব্যে ওসি তদন্ত মোঃ আরমান হোসেন বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে তরুণদের সবার আগে কাজ করতে হবে। তরুণরা পারে একটি সমাজকে বদলে দিতে, সমাজকে মাদক মুক্ত করতে, যে পরিবারে পিতা মাতা ও বড় ভাইদের প্রতি সম্মান থাকে, সেই পরিবারটা সু-শৃঙ্খলভাবে পরিচালিত হয়। তাই একটি পরিপূর্ণ সমাজ গড়তে হলে তরুণদের ভূমিকা সবার আগে। তিনি বৃদ্ধ পিতা-মাতাদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো ছেলে মেয়ে বা ছেলের বউ বৃদ্ধ পিতা মাতাকে ভরণপোষণ না দেয়, তাদের দিয়ে ভিক্ষা করায়, তাহলে পিতা মাতা আইনের আশ্রয় নিতে পারবে।


মানুষ পারে না, এমন কিছু নাই। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে, তরুণরা যদি সমাজ পরিবর্তনের ইচ্ছে পোষণ করে, তাহলে শিক্ষার ক্ষেত্রে, মাদকের ক্ষেত্রে, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সব সময় উপজেলা পরিষদ তাদের পাশে থাকবে। সব রকম সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধান অতিথি ও ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন কলঘাট স্পোটিং ক্লাবের সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।