সর্বশেষঃ

ভোলায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

ভোলায় ৪২তম বিজ্ঞান ও প্রযক্তি সপ্তাহ পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা বিজ্ঞানের প্রযুক্তি ছাড়া চলতে পারি না। প্রতিনিয়ত-ই আমরা বিজ্ঞানের মাধ্যমে চলতে হয়। আমরা যা কিছু করি তাই বিজ্ঞানের তৈরী জিনিস। অতএব বিজ্ঞানের তৈরী জিনিস ও বিজ্ঞান দিয়ে কি কি জিনিস তৈরী করা যায় সে ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এখন বিজ্ঞান থেকে সরে যাচ্ছি। তাই সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে জেলা প্রশাসক বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ক তৈরীকৃত স্টলগুলো পরিদর্শন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।