ভোলা শহরে হঠাৎ আগুন, জনমনে আতঙ্ক ॥ অতপর নিয়ন্ত্রণে

ক্ষতি ৪০ থেকে ৪৫ লাখ টাকা
ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা শহরের কাঁচা বাজার এলাকায় হঠাৎ আগুন লাগে। এতে শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় ভোলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সূত্রে জানা গেছে, ভোলা শহরের কাঁচা বাজার সংলগ্ন এলাকায় পদ্মা মার্কেটের একটি হোটেলে প্রথমে আগুন লাগে। এরপর সেখান থেকে খাদ্য বিতানের গুদামে রাত সাড়ে ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষের সহায়তায় প্রায় আধাঘন্টা মত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার ঘটনা শুনে স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুক ঘটনাস্থলে ছুটে এসে উপস্থিত থেকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
এ ব্যাপারে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি ভোলার বাণীকে জানান, খাদ্য বিতানের গুদামে আগুন লাগে। তবে কোথা থেকে আগুন লেগেছে তা সনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তিতে ক্ষয়-ক্ষতি পরিমান জানা যাবে।
খাদ্য বিতানের মালিক মোঃ জামাল হোসেন ভোলার বাণীকে জানান, পদ্মা মার্কেটের একটি হোটেল থেকে আমাদের গুদামে আগুন লেগেছে। এতে আমাদের টিস্যু, কয়েল, সাবান, কাগজসহ অন্যান্য প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, এর আগেও এসব হোটেল থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে আনার কাজে জড়িত ভোলা ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান ০১৭১৮-০৯২৯০৯ এর সাথে যোগাযো করা হলে তিনি ভোলার বাণীকে জানান আগুন নিয়ন্ত্রণে। তবে কোথা থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ব্যস্ত আছি, পরে কথা বলব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।