১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে হাবিব-অপু প্যানেলের ১১জনকে বিজয়ী ঘোষণা দিলেন নির্বাচন কমিশন
ভোলা প্রেসক্লাব নির্বাচন-২০২০

৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে সাংবাদিকরা যখন পত্রপত্রিকা এবং ফেসবুকে প্রচারনায় ব্যস্ত ছিলো ঠিক তার ২ দিন আগেই পত্র বাছাইয়ের দিন হাবিব-অপু প্যানেলের ১১ জনের বাইরের ১৩টি মনোনয়নপত্র বাতিল করে ওই প্যানেলকে বিজয়ী ঘোষণা করেছে। এই ঘোষণায় অধিকাংশ সাংবাদিকদের মাঝে অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনিতেই গত ১০ বছর ধরে ভোলা প্রেসক্লাবের নির্বাচন হচ্ছিল না। চাপিয়ে কিংবা স্বঘোষিত কমিটি অথবা মামলার অযুহাতে মেয়াদোত্তীর্ণ কমিটি প্রেসক্লাব পরিচালনা করে আসছিলো। এবার নির্বাচনের ঘোষণা দিয়ে গত ১০ ডিসেম্বর নির্বাচনী তফসিল স্বাক্ষর হলেও ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে আটটায় তা ঘোষণা করা হয়। এর মাঝে হঠাৎ করে ২০ ডিসেম্বর নির্বাচন স্থগিত করে আবার ২৬ ডিসেম্বর আচানক নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়। সে অনুযায়ী ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করা হয়।
এতে সভাপতি পদে এম হাবিবুর রহমান, এডভোকেট নজরুল হক অনু ও সামস-উল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক পদে অমিতাভ রায় অপু, এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, মোঃ ওমর ফারুক, আল আমিন শাহরিয়ার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও কামাল উদ্দিন সুলতান, মোকাম্মেল হক মিলন, আহাদ চৌধুরী তুহিনর মনোনয়নপত্র সংগ্রহ করেও নির্বাচন কমিশনের অযৌক্তিক বিধি আরোপের কারণে ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র দাখিল করেননি বলে জানা গেছে।
অন্যদিকে হারুন অর রশিদ, শিমুল চৌধুরী, ইউনুছ শরীফ, মশিউর রহমান পিংকুসহ ২৪জন মনোনয়নপত্র দাখিল করেন। অথচ নানা নাটকীয়তার মাধ্যমে ১৩জনের মনোনয়নপত্র বাতিল করে একটি প্যানেলের ১১জনের মনোনয়নপত্রকে বৈধ করে ২৮ ডিসেম্বর তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং বেশীর ভাগ সাংবাদিক ক্ষুবদ্ধ হয়ে উঠে। ফেসবুকেও নিন্দার ঝড় বয়ে যায়।
