সর্বশেষঃ

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র মাতার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, ৬৯’র মহানায়ক, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদের মাতা ফাতেমা খানম এর ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৫ শে ডিসেম্বর শুক্রবারে তোফায়েল এমপি’র মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ী ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নিজ বাড়ীতে সকাল থেকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে মরহুমার রুহের মাঘফেরাত কামনায় দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। এছাড়া জুম্মার নামাজ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করা হয়।


উক্ত দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপর সরকার মোহাম্মদ কায়সার, ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, দৌলতখানের মেয়র জাকির হোসেন তালুকদারসহ ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি ও রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি মহান রাব্বুল আলামিনের কাছে তার গর্বধারিনী মায়ের বেহেস্তবাসী কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। জুম্মার নামাজ শেষে মুসল্লী, অসহায়, হত দরিদ্র ও স্থানীয় গন্যমান্যদের জন্য দুপুরে খাবারের আয়োজন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।