ভোলার ইলিশায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে তোফায়েল আহমেদ এর পক্ষে অর্থ বিতরণ

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের জংশন বাজারে আগুণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ভোলা সদর আসনের এমপি আলহাজ্ব তোফায়েল আহমেদ এর পক্ষে নগদ ১০ হাজার টাকা করে ২৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে জংশনস্থ মৌলভীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব শাহজাহান বেপারী, সাবেক সভাপতি মিয়া সিরাজ, সিনিয়র সহ সভাপতি সোহরাওয়ার্দী মাষ্টার, সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুলসহ জেলা উপজেলা এবং ইলিশা ইউনিয়নের বিভিন্নস্থরের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এই সময় একটি অসহায় মেয়ের চিকিৎসার জন্য সহায়তা চাইলে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
উল্লেখ : গত বুধবার একটি গার্মেন্টস এর দোকান থেকে আগুণের সূত্রপাত ঘটে, এতে কোটি টাকার উপরে ক্ষতিসাধন হয়েছে।
