৬ দফা দাবি বাল্কহেড মালিকদের, না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুরের বিরুদ্ধে চরফ্যাশনে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

ভোলার চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জ্যাকব টাওয়াও ফ্যাশন স্কয়ারে হয়ে সদর রোডে মানবন্ধন করা হয়। সংক্ষিপ্ত সভার পূর্বে জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে শুরু করেন। ওই সময় উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, আবুল হাসেম, মোল্লা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আবুল হাসেম উপস্থিত থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।
বক্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, বিশে^র মধ্যে পাকিস্তানে আল্লামা ইকবালের ভাস্কর্য রয়েছে। তুরস্কে, ইরান, মালয়েশিয়া ও ইরাকে ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে যারা স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য যারা ভাংচুর করেছে তারা দেশ ও রাস্ট্রদ্রোহী। তাদের প্রতিহত করার জন্যে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।
