ভোলায় সদর উপজেলা, পৌরসভা ও সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা সদর উপজেলা, পৌরসভা ও ভোলা সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ১৭ ডিসেম্বর জেলা ছাত্রদল সভাপতি মোঃ নুরে আলম এবং সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার এ কমিটি অনুমোদন করেন। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ভোলা সদর উপজেলা শাখার আব্দুল্লাহ আল রাসেল কে আহ্বায়ক এবং মোঃ সাজ্জাদ হোসেন মুন্নাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাকিল, মোঃ নূরুল ইসলাম বাপ্পি, মোঃ পিয়াস, মোঃ আলমগীর শরীফ হোসেন, মোঃ মাহাফুজুর রহমান বাপ্পি, আরিফ পঞ্চায়েত, মোঃ আরিফ হোসেন, মোঃ সোহেল, সদস্য মোঃ জহিরুল ইসলাম মিরাজ, মোঃ শামীম, মোঃ সাইদুর রহমান শাওন, মোঃ তারেক সিকদার, জি এম ছানাউল্লাহ, মোঃ আক্তার হোসেন, মোঃ মাঈনুদ্দিন, মোঃ মহাসিন, রায়হান জামিল শুভ, মোঃ নাহিদুল ইসলাম নাহিদ ও মোঃ নাহিদ। উল্লেখ্য, আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ভোলা সদর উপজেলা পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা পৌরসভা শাখার মোঃ জাকারিয়া মঞ্জু কে আহ্বায়ক এবং মোঃ জাকারিয়া বেলাল কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান রিমন, মোঃ আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম, মোঃ সাঈদ ইশতিয়াক পিয়াস, মোঃ ফসাল, মোঃ ইমরান হোসেন, মোঃ মিজানুর রহমান মুন্না, মোঃ মেহেদী হাসান আসিফ, মোঃ আশিকুল ইসলাম, মোঃ আরমান, সদস্য মোঃ আবির আল মাহির, মোঃ নূরুল আমিন, মোঃ রাইসুল ইসলাম রিমেল, মোঃ নূর নবী, মোঃ ইয়ামিন, মোঃ ঈমন হোসেন, মোঃ জাহিদুল হক ইয়ামিন, মোঃ জিহাদ ও মোঃ শমীম ওসমান আলিফ। উল্লেখ্য, আগামী ৬০ দিনের মধ্যে পৌরসভার সকল ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ভোলা পৌরসভার পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা সরকারী কলেজ শাখার তালহা জোবায়ের কে আহ্বায়ক এবং মোঃ ফজলুর রহমান ছোটন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ জানে আলম আকাশ, মোঃ জোবায়ের হোসেন সাব্বির, মোঃ সাবেরুল ইসলাম সাব্বির, মোঃ রেদোয়ান রাকিব, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ তানভীর হোসাইন, মোঃ আরাফাত রূপক ইফতি, মোঃ মিজানুর রহমান, মোঃ আশরাফ জামান, মোঃ সোহাগ, মোঃ আব্দুল হান্নান, সদস্য মোঃ আব্বাস উদ্দিন তানজিল, মোঃ মাকসুদ ফারহান, মোঃ আরাফাত রহমান জিকু, মোঃ ইমরান হোসেন শাওন, মোসলে উদ্দিন মহিন, মোঃ রায়হান, মোঃ হাসনাইন আহামেদ হাসনাইন ও ইভান সিকদার। উল্লেখ্য, আগামী ৬০ দিনের মধ্যে সকল বিভাগ অনুষদ এবং ক্লাস কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ভোলা সরকারী কলেজের পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।
