ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলায় শিক্ষকদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও বিচার ভোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে ভোলার জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু তালেব, সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক শরমিন জাহান শ্যামলীসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। তাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত করেছে তাদেরকে প্রতিহত করতে সকলকে একত্রিত হওয়ার পাশাপাশি এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
