সর্বশেষঃ

ভোলায় টুটুল স্মৃতি সংঘের পক্ষ থেকে পথচারি-শ্রমিকদের মাঝে মাক্স বিতরণ

‘স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা কোভিট-১৯ থেকে দূরে থাকি’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় টুটুল মেমোরিয়াল স্মৃতি সংঘের পক্ষ থেকে ভোলার সদর রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পায়ে হাটা পথচারি, শ্রমিক, অসহায়, গবির মানুষদের মাঝে মাক্স বিতরণ করে।
১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় টুটুল মেমোরিয়াল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও জেলা আ’লীগের তরুন ও দক্ষ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর নিজস্ব অর্থায়ানে পথচারিদের মাঝে এ মাক্স বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব।


এসময় আরো উপস্থিত ছিলেন টুটুল স্মৃতি সংঘের সভাপতি ও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আ’লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এবং ভোলা পৌর ৩নং ওয়ার্ড কাউন্সির আলহাজ্ব ছালাহ উদ্দিন লিয়কন, জেলা আ’লীগের সদস্য ও আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, পৌর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের কাউন্সির পদ প্রার্থী মাইনুল হোসেন নাসু, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক মোঃ আবু ছায়েম, যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, সাবেক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহামান, উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক ও পূর্ব ইলিশা ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ছোটন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ এর নির্বাহি সদস্য এম রহমান রুবেল, এম জামিল হোসেন, ওমর সিরাজি, মোঃ আরিফ হোসেন রাঢ়ি সহ ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মাক্স বিতরণের সময় জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন, আপনারা সর্তক থাকবেন, ঠান্ডা কম লাগাবেন, মুখে মাক্স পরিধান করবেন। সব সময় খাবারের পূর্বে সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন। এতে করে জীবানু থেকে দূরে থাকা যাবে। তিনি আরো বলেন, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পরবেন, এতে বিপদ-আপদ থেকে দুরে থাকা যাবে এবং মহান আল্লাহপাক এই নামাজের উসিলায় আমাদের এই মহামারি করোনা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।