ভোলায় জেলা আওয়ামীলীগ সভাপতির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ভোলা এইচআরডিএফ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা সহিদ তালুকদার, তোফায়েল মাস্টার, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, ছাত্রলীগ নেতা ইউসুফ আলী সোহেল ও আজিজ মেহরাব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।