মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় আওয়ামীলীগের উদ্যোগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের ১ নং সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি নাজিবুল্যাহ নাজু, সাধারন সম্পাদক শাহ আলি নেওয়াজ পলাশ, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক আবু ছায়েম, যুগ্ন আহ্বায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব, জেলা কৃষকলীগের সভাপতি মামুন উর রশিদ, সাধারন সম্পাদক সহিদুল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
