অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় বেকার যুবকদের মাঝে জিজেইউএস’র উদ্যোগে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ

ভোলায় জিজেইউএস’র উদ্যোগে বেকার যুবকদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত ৫ ডিসেম্বর এ সকল উপকরণ বিতরণ করা হয়।

সূত্রে জানা গেছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মৎস্য ও প্রানিসম্পদ ইউনিটের আওতায় ভোলা সদর উপজেলার শান্তিরহাট এলাকায় ১৫ জন বেকার যুবককে খাঁচায় মাছ চাষের জন্য খাঁচা ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
