বোরহানউদ্দিনকে হারিয়ে নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভোলা
ভোলায় লটারিতে ভাগ্য খুললো ২৪২টি পরিবারের
আ’লীগ সরকারের আমলে কোন মানুষ না খেয়ে মরে নাই

লটারিতে ভাগ্য খুললো ভোলার ২৪২টি পরিবারের। এ সব পরিবারের মাঝে এখন প্রশান্তির বাতাস বইছে। দীর্ঘদিন দারিদ্রতার কষাঘাতে তারা ছিল নিষ্পেষিত। এখন কিছুটা হলেও তাদের কষ্ট ও দুর্ভোগ লাঘব হবে। রবিবার সকালে এ সকল পরিবারের মুখে হাঁসি ফুটে।
সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ পরিবারের জন্য আসা ভিজিডি কাডধারি ১ হাজার টি পরিবার অনলাইনলে ভিজিডি কাডের জন্য আবেদন করেন। তারই ধারাবাহিকতায় ভিজিডি কাডের আবেদন কারি ১ হাজার টি পরিবারের মধ্যে যাচাই-বাছাই এর মাধ্যমে লটারি করে ২৪২ টি পরিবারের উপকারভোগীদের মাঝে এই ভিজিডি কার্ড বিতরণ করা হয়।
লটারির মাধ্যমে অসহায় দুস্থ্য, হতদরিদ্র ভিজিডি কার্ডপ্রাপ্ত আবেদনকারিদের ভাগ্যের পরিক্ষায় ২৪২ টি পরিবারের কপাল খুলেছে বলে জানান, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। ভিজিডি কার্ডের সুফল ভোগকারিদের জন্য লটারি করে বক্স থেকে কাগজ উঠিয়ে স্বচ্ছতার সাথে লটারি মাধ্যমে উদ্বধোন করেন ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের ২য় বারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। রবিবার সকাল ১১টার সময় বাপ্তা ইউনিয়ন পরিষদে উন্মুক্তভাবে যাচাই-বাছাই করে অসহায় দুস্থ্য উপকারভোগীদের মাঝে এই ভিজিডি কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র দে, প্যানেল চেয়ারম্যান মনজু মাতাব্বর, ইউপি সদস্য ফারুক, নাছিরসহ আরো অনেকে।
বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, ভোলার অভিভাবক সদর আসনের এমপি তোফায়েল আহমেদ আমেদের নির্দেশ দিয়েছে যেন একটি অসহায়, দুস্থ, হতদরিদ্র পরিবার যেন না খেয়ে না মরে। তাই মাননীয় নেতার নির্দেশক্রমে আমরা অসহায়দের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে খোঁজ-খবর নিয়ে একাধিক ভাতা কারিদের বাদ দিয়ে প্রাপ্তকারিদের ভিতরে এই ভাতাগুলো বন্টন করার চেস্টা করছি।
প্রধান অতিথি মোশারেফ হোসেন বলেন, আ’লীগ সরকারের আমলে কোন মানুষ না খেয়ে মরে নাই, এমন প্রমান কেউ দিতে পারবেন না। আ’লীগ সরকার বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা, মাতৃদুগ্ধ ভাতা, ভিজিডি কার্ড, রেশন কার্ড, জেলে কার্ডসহ আরো অসংখ্য ভাতা দিয়ে সরকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির পাশে-ই রয়েছেন।
তিনি আরো বলেন, ভোলার অভিভাবক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ এমপি এর নিরলস পরিশ্রমে অচিরেই ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে। ভোলার যেদিকে তাকাবেন সেদিকে উন্নয়ন আর উন্নয়নের ছোয়া দেখবেন। ভোলার প্রতিটি কাঁচা রাস্তা এখন তোফায়েল আহেমদ এর প্রচেস্টায় পাকা করন করা হয়েছে।
