চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির ভোঁদড় উদ্ধার ॥ অতরপর অবমুক্ত

প্রায় বিলুপ্ত প্রজাতির একটি ভোঁদড় (উদবিড়াল) উদ্ধার শেষে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি বনে অবমুক্ত করেছে চরফ্যাশন উপজেলা বন বিভাগ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার এ বনে অবমুক্ত করা হয় ভোঁদড়টিকে। ভোঁদড়টির গায়ের রং ছিলো বাদামী কালো এবং ওজন ছিলো প্রায় ৩ কেজি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা ৮নং ওয়ার্র্ডের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়ির পুকুরে মাছ শিকার করতে এসে পুকুরের জালে জড়িয়ে আটকা পড়ে বিলুপ্ত প্রজাতির এ ভোঁদড়। পুকুর মালিক ভোঁদড়টিকে একটি খাঁচায় বন্দি করে রাখলে খবর পেয়ে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শুক্রবার রাতে ভোঁদড়টি উদ্ধার করেন।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন জানান, বিলুপ্ত প্রজাতির ভোঁদড়টি উদ্ধার করে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নের বনে অবমুক্ত করা হয়েছে। এসব ভোঁদড় (উদবিড়াল) এখন আর সচরাচর দেখা না গেলেও এরা সাধারণত নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। নদীতে ট্রলার ও ফিসিং বোটসহ মানুষের উৎপাত বেশি হওয়ায় ভোঁদড়টি লোকালয়ে চলে এসছে বলে ধারনা করা হচ্ছে।
কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, কয়েকশত প্রজাতির বন্যপ্রাণী রয়েছে কুকরি বনে। বন্যপ্রাণীরা খাদ্যের সন্ধানে নদী পার হয়ে বিভিন্ন লোকালয়ে চলে আসছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।