সড়কে আজ নারীদের জন্য নামছে ‘গোলাপি বাস’, চালক-কন্ডাক্টরও নারী
পটুয়াখালী মৎস্য ব্যবসায়ীর উপর হামলা করে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা

পটুয়াখালী গলাচিপা উপজেলা উত্তর চর বিশ্বাসে মৎস্য ব্যবসায়ীকে মেরে ছিনিয়ে নিয়েছে লক্ষাধীক টাকা। হামলায় আহত কবির খলিফা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে ২২ জুলাই সকাল আনুমানিক আটটার দিকে উত্তর চর বিশ্বাস আনোয়ার গাজীর দোকানের সামনে দিয়ে কবির খলিফা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা এক যোগ হামলা চালায়। এ সময় পাইকারি ও খুচরা মাছ কেনার নগত টাকা হামলাকারীরা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী জানান। তিনি আরও জানান পূর্ব চর বিশ্বাস ১ নম্বর স্লুইসগেটের দায়িত্ব পালন করতে গিয়ে বিগত দিনগুলোতে উপঢৌকন দিতে হয়েছে। চলতি বছরের উপঢৌকন দিতে অপারগতা জানালে তাদের মধ্যে আক্রোশ সৃষ্টি হয়। এই আক্রোশের কারনে আমার উপর হামলা করে এবং সাথে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
বিসয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউ পি সদস্য মোঃমালেক হাং বলেন, পূর্ব চর বিশ্বাস ১ নম্বর স্লুইসগেট দিয়ে পানি ওঠা-নামার পরিচালনা করত মোঃকবির খলিফা। এই বিষয় নিয়ে কথার কাটাকাটি হয়েছে বলে শুনেছি।তবে পরিষদে কোন পক্ষ অভিযোগ করেনি, অভিযোগ পেলে সমাধানের চেষ্টা করব।
