মা ইলিশ রক্ষায় ভোলা, বরগুনা, পটুয়াখালী ও হাতিয়ার নদ-নদী ও উপকূলে কোস্ট গার্ডের যৌথ অভিযান
ভোলায় আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে খাবার বিতরণ

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুল এর সম্ভবনাময় থাকায় ঝুকিপূর্ণ এলাকার মানুষেরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আর আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ইলিশা জংশন মৌলভীর হাট স্কুলে আশ্রয় নেওয়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এই সময় জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক সবাই কে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন এবং যতদিন আবহাওয়া অফিস ভালো খবর না দিবে ততদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের সরকারী ভাবে খাবার সামগ্রীসহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।
এই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ পরিচালক মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি কাওসার হোসেন, ফায়ারসার্ভিস এর উপ পরিচালক জাকির হোসেন, রেড ক্রিসেন্টের সভাপতি আজিজুল ইসলাম , ইলিশা ইউনিয়ন এর চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাসান মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়া সিরাজ প্রমুখ।
