ভোলার উত্তর দিঘলদীতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আহত-১

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক মহিলা কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উত্তর দিঘলদী ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন হাজেরা বেগম (৩৫) বলেন, আমার ছেলে আকবার আমাদের ওয়ার্ডের জামাল মেম্বারের বাড়ীতে রাজ মিস্ত্রির কাজ করেন, কাজ শেষে আসতে চাইলে মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়।
এক পর্যায়ে জামাল মেম্বার আমার ছেলে কে মারধর করার হুমকি দিলে, আকবার এসে আমাকে ঘটনা খুলে বললে, আমাদের এলাকার মুরুব্বী সিরাজ খাঁন কে বিষয়টি জানিয়ে আসার পথে জামাল মেম্বারের লোকজনের সাথে কথা কাটাকাটি হলে সেখানে একজন এসে আমাকে রড দিয়ে আঘাত করে।
পরে লোকজন আমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
এই বিষয়ে জামাল মেম্বার বলেন, এলাকায় আমার একটি সুনাম রয়েছে আর সেই সুনাম নষ্ট করার জন্য একটি গ্রুপ ওদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার করছেন, এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।