শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
ভোলায় মেঘনা নদীতে মৎস্য বিভাগের অভিযান, জাল জব্দ ও ২ জনকে জরিমানা

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ। অভিযানে একটি পিটানো জাল জব্দ করা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জব্দ করা জাল পরবর্তীতে ভোলাখাল নামক স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
