বিশ্বে ক্ষুধার্ত ৬৪ কোটি মানুষ, সবচেয়ে বেশি খাবার অপচয় মালদ্বীপে
পিতার সাফল্যে আবেগাপ্লুত পুত্র, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের স্মৃতি ভাগাভাগি

পিতার সাফল্যে পুত্রের আবেগঘন পোস্ট
মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আব্বু গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাতের জন্য। আব্বুর সাথে ছিলাম আমিও। এছাড়া একই সময় ব্যতিক্রমধর্মী কাজের জন্য পরিচিতি পাওয়া আরো দুজন ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হয়েছিলো।
মাননীয় প্রধানমন্ত্রী এ সময় আব্বুর কাছ থেকে গাছ লাগানোর গল্প শুনেন ও গাছ লাগানোর কারণ ও উপকারিতা জানতে চান। তিনি আব্বুর এই কাজের ভূয়সী প্রশংসা করেন এবং শুভকামনা জানান। সর্বশেষ তিনি আব্বুকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রদান করেন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চান— কি করি, কোথায় পড়াশুনা করি, পড়াশুনার অগ্রগতি কতটুকু ইত্যাদি। আমার নামের সাথে তাঁর নামের কিছুটা মিল থাকায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। পরিশেষে প্রধানমন্ত্রীর সাথে মুসাফাহা করার মাধ্যমে শেষ হয় আমাদের এই সাক্ষাত।
সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য।
যাইহোক, দিনটি ছিলো খুবই অপ্রত্যাশিত এবং রোমাঞ্চকর একটি দিন।
