সর্বশেষঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছে ভোলা জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মন্দিরগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অনুদান প্রদান করেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।