সর্বশেষঃ

ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন, আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। এতে সভাপতিত্ব করেন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ।

কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কবির সাহিত্য ও সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।