ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রেইস প্রকল্পের আওতায় ভোলায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষানবিশদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভোলায় জিজেইউএসের হলরুমে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষানবিশদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষানবিশদের সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, শিক্ষানবিশদের দায়িত্ব ও করণীয় এবং এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া প্রকল্পের আওতায় মাস্টার ক্রাফট পারসন (এমসিপি) বা ওস্তাদ পর্যায়ে পরিচালিত লার্নিং সেন্টারগুলো পরিদর্শন করা হয়। এ সময় প্রশিক্ষণ কার্যক্রমের পরিবেশ ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফের রেইজ প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল এবং রেইজ প্রকল্পের কর্মকর্তারা। উল্লেখ্য, রেইজ প্রকল্পের আওতায় অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে অগ্রগতির সুযোগ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
