ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
ভোলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এ পরীক্ষায় বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পরীক্ষায় কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পরীক্ষার অংশ হিসেবে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্নআউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনামুল হক মিঠু, পিপিএম এবং বরগুনার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম মাসুদ। এ ছাড়া ভোলা পুলিশ লাইন্সের আরআই, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, পুলিশ সদস্য ও পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
