ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
সোনাপুরে ভাঙা কাঠের ব্রিজ পরিদর্শন, মেরামতে আর্থিক সহায়তা দিলেন শাহাদাত হোসেন পাটোয়ারী

ভোলার তজুমদ্দিন উপজেলার ২ নম্বর সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের সামনের ভাঙা কাঠের ব্রিজ পরিদর্শন করেছেন শাহাদাত হোসেন পাটোয়ারী। ব্রিজটি মেরামতের জন্য তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ব্রিজটির মেরামত প্রয়োজন হয়ে পড়েছে। এ অবস্থায় ব্রিজটি পরিদর্শন করে মেরামতের কাজের জন্য আর্থিক সহায়তা দেন শাহাদাত হোসেন পাটোয়ারী।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত ব্রিজটির মেরামত সম্পন্ন হলে তাঁদের চলাচলে ভোগান্তি কমবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে।
