সর্বশেষঃ

বোরহানউদ্দিনে দরকষাকষি করে ঘুষ নেওয়া সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বিভাগীয় কার্যালয়ে প্রত্যাহার

বোরহানউদ্দিনে দরকষাকষি করে ঘুষ নেন ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা এই শিরোনামে নিউজ প্রকাশের পর সাচড়া ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা বজলুর রহমানকে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে প্রত্যাহার করা হয়েছে এবং অনৈতিকভাবে ঘুষ গ্রহনের জবাব চেয়ে তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন।

বুধবার ১৪ অক্টোবর বিভাগীয় সিনিয়র কমিশনার (রাজস্ব) মোঃ মেহেদী হাসান স্বাক্ষরিত একটি পরিপত্রে তাকে একই দিন অপরাহ্নের মধ্যে বর্তমান কর্মস্থল হইতে অবমুক্ত হওয়া নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য এর আগে গত সোমবার ভোলার বোরহানউদ্দিনে সেবা নিতে গিয়ে অবৈধভাবে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে সাচড়া ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারি পরিচয় দেওয়া মোঃ রাকিব এর বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় এবং অবৈধভাবে অর্থ লেন-দেনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ও গনমাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন এঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
ওই ঘটনার অভিযোগকারী সবুজ মোসলমান জানান, সাচড়া ইউনিয়ন থেকে তাকে প্রত্যাহার করে নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তবে তার এই আদেশের পর ওই অফিসের বজলুর রহমানের ব্যক্তিগত সহকারি হিসেবে পরিচয় দেওয়া মোঃ রাকিব সেই কর্মকর্তাকে দিয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি প্রদান করেন।

অভিযুক্ত কর্মকর্তা বজলুর রহমান আদেশের কথা স্বীকার করে বলেন, অফিস আদেশ অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।