ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
ভোলায় ৭ লাখ মিটার জাল ও ৭০ কেজি ইলিশ জব্দ

ভোলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে সাত লাখ মিটার অবৈধ সুতার ও কারেন্ট জাল এবং ৭০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছ বিতরণ করা হয় এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নদীতে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান চলবে।
