সর্বশেষঃ

লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিফাত বিন সাদেক।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা তৈরিতে মহড়া অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে দিবসটি পালিত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।