ভোলার বোরহানউদ্দীনে মৎস্যচাষীদের জলবায়ু সহনশীলতা ও পরিবেশবান্ধব চর্চা বিষয়ক প্রশিক্ষণ

ভোলার বোরহানউদ্দীনে SMART(Fisheries) উপ-প্রকল্পের মৎস্যচাষীদের নিয়ে জলবায়ু বিপদাপন্নতা ও RECP চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
অদ্য ১২ অক্টোবর ২০২৬ ইং তারিখ সোমবার, ভোলার বোরহানউদ্দীনে “জলবায়ু বিপদাপন্নতা ও জলবায়ু সহনশীল আরইসিপি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত Sustainable Microenterprise and Resilient Transpormation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন “স্মার্ট (ফিশারিজ)” উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণটি আয়োজন করা হয়। এতে জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) অনুশীলন ও পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আব্দুল জাব্বার কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা এবং বোরহানউদ্দীন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মনোজ কুমার সাহা। প্রশিক্ষণটি সঞ্চালনায় ছিলেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো: মোরছালিন এবং এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার মো: তৌফিকুল ইসলাম। এছাড়া প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিজেইউএস এর ডেপুটি ডিরেক্টর ও প্রকল্প ব্যঅবস্থাপক জনাব গোপাল চন্দ্র শীল এবং টেকনিক্যাল অফিসার জনাব তাজুল ইসলাম।
প্রশিক্ষকরা বলেন, “RECP অনুশীলন মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা প্রশিক্ষণ থেকে তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন বলে জানান। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
