ভোলা সরকারি কলেজে নবীনদের বরণ ও ম্যাগাজিন ‘দ্বীপালোক’ -এর মোড়ক উন্মোচন
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার লালমোহনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। পরবর্তী সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ফল অর্জনকারী পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট ও সীরাত বিষয়ক বই দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সীরাত বিষয়ক বই তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আকাশ হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেন একই প্রতিষ্ঠানের মো. মুমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন কর্তারহাট আলিমিয়া দাখিল মাদরাসার মো. আদন হোসেন। চতুর্থ স্থান অর্জন করেন রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলা শাখার সেক্রেটারি মো. আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ) শাখার সাবেক প্রচার ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইন (ইউনিভার্সিটি অব সাইবারজায়া, মালয়েশিয়া), বাংলাদেশ জামায়াতে ইসলামী রমাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি কাজী আহসান শরীফ, লালমোহন উপজেলা দক্ষিণ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদ ও সেক্রেটারি মো. আরিফ, রমাগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক ফজলে রাব্বি, বর্তমান সভাপতি মো. তুহিন মাহমুদসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
